Skip to content
  মঙ্গলবার ৫ মে ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  জাতীয়  দূর্নীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিয়ে আজ বিদ্যুত খাত সংকটে : সিপিবি
জাতীয়

দূর্নীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিয়ে আজ বিদ্যুত খাত সংকটে : সিপিবি

বিদ্যুতের দাম বাড়ানোয় সিপিবির প্রতিবাদ

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—March 1, 20230
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail
More stories

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ

May 2, 2026

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশী হামলায় বাম জোটের নিন্দা

December 7, 2022

যুব ইউনিয়নে মাসুম সভাপতি নান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত

January 15, 2023

বিদ্যুতের দাম কমানোর দাবি সিপিবির

January 31, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ করে বলেছেন, সরকারের ভুলনীতি, দূর্নীতি ও দূর্নীতির দায় সাধারণ জনগণের কাছে চাপানো হচ্ছে , যা কোন ভাবে গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, দেশপ্রেমিক বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে, ভুলনীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে আজ বিদ্যুত খাতে বড় আর্থিক সংকটে তৈরি হয়েছে। এরপরও দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অথচ এটি না করে জনগণের কাঁধে এই বোঝা চাপানো হচ্ছে। বর্তমান চড়া মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। এর মধ্যে দরিদ্র (লাইফ লাইন) গ্রাহকসহ কৃষি,ক্ষুদ্র শিল্প সর্বত্র বিদ্যুতের দাম বাড়লে মাসের খরচ, উৎপাদন খরচসহ সর্বত্র এর প্রভাব পড়বে, যা বিভিন্নভাবে সাধারণ মানুষের চাপ বাড়াবে। সাধারণ মানুষকে কম খেয়ে বেঁচে থাকতে হবে। অথচ দূর্নীতির লাগাম টানতে পারলে, পাচারের টাকা উদ্ধার করতে পারলে সংকট কমতো।

বিবৃতিতে বলা হয়, ভুলনীতি, দূর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় প্রভৃতি কারণে বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরকার এসব সত্য গোপন করে উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে আবারো বিদ্যুতের দাম বাড়ানো মোটেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে দাম বাড়ানো ও যে নির্বাহী আদেশে দাম বাড়ানো হচ্ছে,সেই প্রকৃয়া বন্ধের দাবি জানান হয়। বিবৃতিতে বিদ্যুত খাতের সব চুক্তি পর্যালোচনা, রেন্টাল, কুইক রেন্টাল সহ অপ্রয়োজনীয় কেন্দ্র বাতিলের দাবি জানান হয় ।

একই সাথে বিদ্যুতের দাম কমানো ও এখাতে ভুলনীতি ও দূর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও বিচার করার দাবি জানানো হয়।

সম্প্রতিসিপিবি
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

২৫ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবি গার্মেন্ট টিইউসি’র
সাকিবের নৈপুণ্যে শেষ ম্যাচে জয়ের দেখা পেলো বাংলাদেশ
Related posts
  • Related posts
  • More from author
জাতীয়

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ

May 2, 20260
জাতীয়

উচ্ছেদের বুলডোজার বনাম জীবিকার আর্তনাদ : পুনর্বাসন ও হকার আইনের দাবিতে সংগ্রামী হকার

April 21, 20260
জাতীয়

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা

April 2, 20260
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
কলাম

ফিন্যানসিয়াল কু: ব্যাংক রেজুলুসনের আড়ালে ব্যাবসায়ীদের কান্না

May 4, 20260
International

US to withdraw troops from Germany

May 2, 20260
আন্তর্জাতিক

জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আমেরিকার

May 2, 20260
জাতীয়

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ

May 2, 20260
International

Two Bangladeshi PhD students are murdered in US

April 25, 20260
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুইজন পিএইচডি শিক্ষার্থী খুন

April 25, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • ফিন্যানসিয়াল কু: ব্যাংক রেজুলুসনের আড়ালে ব্যাবসায়ীদের কান্না
  • US to withdraw troops from Germany
  • জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আমেরিকার
  • হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ
  • Two Bangladeshi PhD students are murdered in US

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিনির্বাচনমে দিবসকাতার বিশ্বকাপব্যাংকবাম জোটরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নচীনডোনাল্ড ট্রাম্পইরান ইসরাইল যুদ্ধIran Israel conflictমেট্রোরেলবিএনপিরাজনীতিব্রিকস
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ