Skip to content
  রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  জাতীয়  ফসলি জমি নষ্ট করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদ কৃষক ক্ষেতমজুর সগঠনসমূহের
জাতীয়

ফসলি জমি নষ্ট করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদ কৃষক ক্ষেতমজুর সগঠনসমূহের

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—September 27, 20260
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail
More stories

ব্যয়সংকোচন নীতির কারনে নতুন দুই বিভাগ গঠন প্রক্রিয়া স্থগিত

November 27, 2022

ফসলি জমি নষ্ট করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদ কৃষক ক্ষেতমজুর সগঠনসমূহের

September 27, 2026

তারেক রহমানের ৯ বছর, জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড

August 2, 2023

আইএমএফ-এর কাছ থেকে শর্তযুক্ত ঋণ নেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

November 8, 2022

ময়মনসিংহের ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে ফসলি জমি নষ্ট করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন অবিলম্বে বন্ধ, কৃষককে সরকারি রেটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত ও ক্ষেতমজুরসহ দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, অতীতের আওয়ামী সরকারের রেন্টাল-কুইক রেন্টালের মতো বর্তমান সরকার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বেসরকারী প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে কাজ দিয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, দলীয় নেতাকর্মীরা সাধারণ কৃষকের উর্বর ফসলী জমি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জোর করে জায়গা দখল করছে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ময়মনসিংহের ভালুকায় একটি ফসলি জমি ও বসতবাড়ী এলাকায় ১৭০ একর জমি স্থানীয় সাংসদের স্ত্রীর নামে সৌরবিদ্যুৎকেন্দ্র করার জন্য জোর করে নেওয়ার প্রচেষ্টার অভিযোগ উঠেছে। নেতৃবৃন্দ বলেন, সাংসদের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে প্রথমে স্থানীয় কৃষি কর্মকর্তা আপত্তি জানালেও পরবর্তীতে নানান চাপে তারাই আবার অনাপত্তিপত্র দিয়েছেন বলে পত্রকায় খবর বের হয়েছে। নেতৃবৃন্দ বলেন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সরকারের একটা নীতিমালা আছে। উর্বল ফসলী জমি, বসতবাড়ী ইত্যাদি উচ্ছেদ করে এ প্রকল্প করা যাবে না। সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে উপকূলীয় ও চরাঞ্চলের পতিত খাসজমিতে। এছাড়া মানুষের ক্ষতি না হয় এমন জায়গাকে বেছে নেয়া যেতে পারে। কিন্তু ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে কৃষকের ফসলী জমিতে জোর করেই সরকারদলীয় লোকজন সৌরববিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ করতে তৎপর রয়েছে। অতীতেও আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে ফসলী জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে ঐ অঞ্চলের কৃষক বেকার হয়ে পড়েছে। নেতৃবৃন্দ সরকারি নিয়ম মেনে সরকারি ও ব্যক্তিমালিকানায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জোর দাবি জানান।
কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বযক ও ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি এডভোকেট এস এম এ সবুর, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, জাতীয় কৃষক-খেতমজুর সমিতির সভাপতি অধ্যপক আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক নিখিল দাস, বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের সদস্য রাজু আহমেদ, কৃষক ঐক্য ফোরামের সভাপতি জগলুল পাশা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অর্ণব সরকার।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ধানের বিগত মৌসুমের শুরু থেকে কৃষক তার পর্যাপ্ত সার পায়নি। ফরিয়াসহ সরকারি দলের লোকজন সরকারি রেটে ধান বিক্রি করেছে। সরকারের পক্ষ থেকে ‘দেশে সারের কোন সংকট নেই’ বলা হলেও প্রকৃতপক্ষে কৃষক সরকারি রেটে বাজারে সার পাচ্ছে না। অনেকে বেশি দাম দিয়েও সার কিনতে না পারায় ফসল নষ্ট হচ্ছে। অতীতে কৃষক সারের জন্য রক্ত দিয়েছে। নেতৃবৃন্দ সরকারি রেটে কৃষকদের পর্যাপ্ত সার সরাবরাহের দাবি করেন। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, জ¦ালানী তেলের আরেক দফা দাম বাড়িয়েছে সরকার। এর ফলে দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম বাড়বে। কিন্তু ক্ষেতমজুরসহ দরিদ্র মানুষ তাঁদের আয় দিয়ে তিনবেলা খেতে পায় না। নেতৃবৃন্দ অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। এছাড়াও ক্ষেতমজুর সকল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, বর্গাচাষীদের জন্য কৃষি কার্ডের নিশ্চয়তার দাবি করা হয় সমাবেশ থেকে। কৃষি জমি নষ্ট করে সৌরবিদ্যুৎকেন্দ্র বাতিল, কৃষককে সরকারি রেটে সার সরবরাহ, ক্ষেতমজুরসহ দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে আগামী ৫ অক্টোবর জেলায়-জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

কৃষক ক্ষেতমজুরলিড১
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি
Related posts
  • Related posts
  • More from author
জাতীয়

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ

May 2, 20260
জাতীয়

উচ্ছেদের বুলডোজার বনাম জীবিকার আর্তনাদ : পুনর্বাসন ও হকার আইনের দাবিতে সংগ্রামী হকার

April 21, 20260
জাতীয়

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা

April 2, 20260
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
কলাম

সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি

August 6, 20260
কলাম

শেখ হাসিনার যেই অপরাধের বিচার বুর্জোয়ারা কখনোই চাইবে না

August 6, 20260
অর্থনীতি

ব্যাংকের পুনরুদ্ধার অভিযান: কেন প্রয়োজন একজন ‘প্রধান রিকভারি ও রেজোলিউশন কর্মকর্তা’ (CRRO)

June 29, 20260
অর্থনীতি

অর্থঋণ আইনের ৪৬ ধারায় প্রধান নির্বাহী বিপদে

June 15, 20260
অর্থনীতি

টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

June 8, 20260
কলাম

বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন বাংলাদেশে কার্যকর নয়

June 6, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • ফসলি জমি নষ্ট করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদ কৃষক ক্ষেতমজুর সগঠনসমূহের
  • সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি
  • শেখ হাসিনার যেই অপরাধের বিচার বুর্জোয়ারা কখনোই চাইবে না
  • ব্যাংকের পুনরুদ্ধার অভিযান: কেন প্রয়োজন একজন ‘প্রধান রিকভারি ও রেজোলিউশন কর্মকর্তা’ (CRRO)
  • অর্থঋণ আইনের ৪৬ ধারায় প্রধান নির্বাহী বিপদে

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিনির্বাচনIran Israel conflictচীনব্রিকসকাতার বিশ্বকাপবাম জোটব্যাংকডোনাল্ড ট্রাম্পইরান ইসরাইল যুদ্ধমেট্রোরেলরাজনীতিবিএনপিমে দিবসজয়শঙ্কর
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ