Skip to content
  শনিবার ১৫ আগস্ট ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  জাতীয়  হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ
জাতীয়

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—May 2, 20260
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

অতি বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাওরসহ দেশের নিম্নচলের ধান ক্ষেত পানিতে তলিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কৃষক ও বর্গাচাষীরা অসহায় হয়ে পড়েছে। হাওরে বছরে একবার ফসল হয়।এ ধান বিক্রি করে তাদের সারা বছরের খাবার, ঋণ পরিশোধ,সন্তানের শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পাদন করে থাকেন। কিন্তু বর্তমানে ধান তলিয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে এখন তারা হতাশ, অসহায়। তারা কিভাবে পরিবার নিয়ে খেয়েপড়ে বেঁচে থাকবেন সে ভাবনাটাই বড় হয়ে দেখা দিয়েছে। এছাড়া ধান চাষের সময় বীজ, কীটনাশক, সেচ বাকিতে কিনতে হয়েছিল। সে দেনা পরিশোধও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া এনজিও ঋণের কিস্তিতো আছেই। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপুরণ, ঋণের কিস্তি মওকুফের দাবি করেন।

কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে হাওরের ধানক্ষেত পানিতে তলিয়ে ফসলহানির ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপুরণ ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আজ ২ মে, ২০২৬ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম. সবুর, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সহ-সম্পাদক নিখিল দাস এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি অধ্যাপক তরিকুল আলম, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক অজিত দাস বক্তব্য রাখেন। এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, বাংলাদেশ কৃষক ফোরামের কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ কৃষক সমিতির নির্বাহী সদস্য লাকী আক্তার।

সম্প্রতিহাওর
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

Two Bangladeshi PhD students are murdered in US
জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আমেরিকার
Related posts
  • Related posts
  • More from author
জাতীয়

উচ্ছেদের বুলডোজার বনাম জীবিকার আর্তনাদ : পুনর্বাসন ও হকার আইনের দাবিতে সংগ্রামী হকার

April 21, 20260
জাতীয়

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা

April 2, 20260
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক

January 14, 20260
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
কলাম

সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি

August 6, 20260
কলাম

শেখ হাসিনার যেই অপরাধের বিচার বুর্জোয়ারা কখনোই চাইবে না

August 6, 20260
অর্থনীতি

ব্যাংকের পুনরুদ্ধার অভিযান: কেন প্রয়োজন একজন ‘প্রধান রিকভারি ও রেজোলিউশন কর্মকর্তা’ (CRRO)

June 29, 20260
অর্থনীতি

অর্থঋণ আইনের ৪৬ ধারায় প্রধান নির্বাহী বিপদে

June 15, 20260
অর্থনীতি

টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

June 8, 20260
কলাম

বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন বাংলাদেশে কার্যকর নয়

June 6, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি
  • শেখ হাসিনার যেই অপরাধের বিচার বুর্জোয়ারা কখনোই চাইবে না
  • ব্যাংকের পুনরুদ্ধার অভিযান: কেন প্রয়োজন একজন ‘প্রধান রিকভারি ও রেজোলিউশন কর্মকর্তা’ (CRRO)
  • অর্থঋণ আইনের ৪৬ ধারায় প্রধান নির্বাহী বিপদে
  • টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিচীনইরান ইসরাইল যুদ্ধডোনাল্ড ট্রাম্পনির্বাচনকাতার বিশ্বকাপমেট্রোরেলব্রিকসবাম জোটরাজনীতিব্যাংকIran Israel conflictমে দিবসবিএনপিকমপ্লিট শাটডাউনে
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ