Skip to content
  মঙ্গলবার ৫ মে ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  কলাম  গাড়ীতে  বমি করার সহজ সমাধান ও ইএমডিআর মনো-চিকিৎসা
কলামস্বাস্থ্য

গাড়ীতে  বমি করার সহজ সমাধান ও ইএমডিআর মনো-চিকিৎসা

কাজী মাহমুদুর রহমানকাজী মাহমুদুর রহমান—May 10, 20230
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সত্য ঘটনা- গাড়ীতে উঠলেই রোকেয়া বমি করে। স্বামীর সাথে প্রাইভেট কারে উঠা ও চলাচল করা খুব সমস্যা । চা বাগানের ম্যানেজার হিসেবে স্বামীর সাথে প্রতিনিয়ত প্রাইভেট কারে যাতায়াত করতে হয়। এই অবস্থায় ২০০৪ সালে ইএমডিআর সাইকোথেরাপিস্টের সাথে দেখা হলো। উনি মাত্র ১ টা সেসন দেয়্ । আজ প্রায় ১৯ বছর হলো তার আর কোন প্রকার বমির সমস্যা হয় নাই।

কারনঃ

গাড়ীতে বমি করাকে অনেকে মোশন সিকনেস বলে। কিন্তু এর কারন কি? কেন গাড়িতে উঠলে বমি হয়?  

গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার বাহনগুলোতে বমির সমস্যা হতে পারে –বলে অনেকে মনে করে। অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করে। যখন গাড়িতে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীল। কিন্তু চোখ বলে ভিন্ন কথা। কারণ তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ির সিটগুলো থাকে স্থির। চোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে তৈরি হয় মোশন সিকনেস।

আবার অনেকে কারন হিসেবে এসিডিটিকে (গ্যাস্ট্রিক) দায়ি করে ।

More stories

বারে বারে সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবনতা

November 7, 2022

ব্লাড প্রেশার এবং এটা কিভাবে নিয়ন্ত্রন করতে হবে?

March 13, 2023

সেন্ট্রালাইজড ক্রেডিট এডমিন – ব্যাংক মালিকদের অতিরিক্ত ক্যাপিটাল চার্জ থেকে রক্ষা করে

March 22, 2023

শুভ জন্মদিন কমরেড লেনিন

April 22, 2024

কিন্তু বিষয়টি তা নয়। বিষয়টি মনো-দৈহিক।

চিকিৎসাঃ

গাড়িতে বমি করা থেকে মুক্তির জন্য অনেকে অনেক ধরনের কথা বলেছে। যেমন-

  • বাইরের বাতাস ভেতরে আসতে দিন বা জানালার কাছে বসুন।
  • চলন্ত অবস্থায় প্রকৃতি দেখুন।
  • যেদিকে গাড়ি চলছে, সেদিকে পেছন করে বসবেন না।
  • গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন।
  • জানালাটা খুলে দিন। ঠান্ডা বাতাস লাগবে শরীরে।
  • যাত্রার আগের দিন রাতে ভালোভাবে ঘুমিয়ে নেবেন।
  • চলন্ত অবস্থায় একটু তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আসুন।
  • চলন্ত গাড়িতে বই ও ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বই, পত্রিকা ইত্যাদি পড়তে থাকলে বমি বমি ভাব বা বমি হওয়ার আশঙ্কা বেশি।
  • গাড়িতে ওঠার আগে মুখে ছোট এক টুকরো আদা পুরে নিন যা খাদ্য হজমে সহায়তা করবে।
  • যাত্রা শুরুর আগে ভরপেট খাবেন না বা পানি পান করবেন না।
  • বমি বা বমি বমিভাব বন্ধ করার মেডিসিন চিকিৎসকের পরামর্শমতো সেবন করতে পারেন।
  • বমি হলে দারুচিনি খেতে পারেন।
  • বমি বমি ভাব লাগলে এক টুকরো লবঙ্গ মুখে পুরে রাখুন।
  • টকজাতীয় ফল বেশি করে খেলে বমির ভাব দূর হয়ে যায়।
  • লেবুপাতার গন্ধ বমির ভাব দূর করে।
  • এসিডিটির সমস্যা থাকলে পুদিনা পাতা খেতে পারেন।
  • চুইংগাম খেলে মুখ ও মন ব্যস্ত থাকে।
  • কোন খেলা বা কোন চিন্তা নিয়ে ব্যাস্ত থাকা যেতে পারে।
  • ‘গাড়িতে উঠলেই আমার বমি হবে’—এমন চিন্তা মনে আনবেন না।

বাস্তবে তাই কি আর এসব উপদেশ দিয়ে কিছু হয়?! বমি আসবেই। কেউ থামাতে পারবে না। প্রচন্ড গতিতে আসবে এবং যা ঘটনা তা ঘটাবেই।

অতএব উপরের যে সব উপদেশগুলো দেয়া হয়েছে বমি সমস্যা সমাধানের জন্য যা মূলত: কোন কাজে আসে না বলেই অভিযোগ ভুক্তভোগীদের। কারন  বমি একটি মানসিক বা মনো-দৈহিক সমস্যা। এর জন্য প্রয়োজন মনের চিকিৎসা বা সাইকোথোরাপি। ইএমডিআর সাইকোথেরাপিতে মাত্র ২/৩ টি সেসনেই ভুক্তভোগীর মনের  এই রোগ দুর হয়ে যায়।

ইএমডিআর হলো পৃথিবীর সবচাইতে আধুনিক ও দ্রুত চিকিৎসা পদ্ধতি যা মনের গভীরে জমে থাকা বা লুকিয়ে থাকা ঘটনাকে বেড় করে  দেয়  ও তা থেকে যে সমস্যা তৈরী হয় তা সারিয়ে তোলে।

কাজী মাহমুদুর রহমান, সাইকোথেরাপিস্ট

সাইকোথেরাপি সার্ভিসেস।

০১৯১৪০০৯৯৪৭ (হোয়াটস আপ)

মোশন সিকনেসসম্প্রতি
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

কাজী মাহমুদুর রহমান

লেনিনের লেখা মে দিবসের ইশতেহার
পিতা-মাতাকে অবহেলা করে  এমন সন্তানদের মানসিক চিকিৎসা প্রয়োজন
Related posts
  • Related posts
  • More from author
কলাম

ফিন্যানসিয়াল কু: ব্যাংক রেজুলুসনের আড়ালে ব্যাবসায়ীদের কান্না

May 4, 20260
স্বাস্থ্য

হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য ক্ষতিকর কিছু খাবার

March 8, 20260
কলাম

কন্ট্রকচুয়াল সার্ভিস কি দাস প্রথা

June 8, 20250
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
কলাম

ফিন্যানসিয়াল কু: ব্যাংক রেজুলুসনের আড়ালে ব্যাবসায়ীদের কান্না

May 4, 20260
International

US to withdraw troops from Germany

May 2, 20260
আন্তর্জাতিক

জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আমেরিকার

May 2, 20260
জাতীয়

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ

May 2, 20260
International

Two Bangladeshi PhD students are murdered in US

April 25, 20260
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুইজন পিএইচডি শিক্ষার্থী খুন

April 25, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • ফিন্যানসিয়াল কু: ব্যাংক রেজুলুসনের আড়ালে ব্যাবসায়ীদের কান্না
  • US to withdraw troops from Germany
  • জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আমেরিকার
  • হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ
  • Two Bangladeshi PhD students are murdered in US

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিনির্বাচনমে দিবসকাতার বিশ্বকাপব্যাংকবাম জোটরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নচীনডোনাল্ড ট্রাম্পইরান ইসরাইল যুদ্ধIran Israel conflictমেট্রোরেলবিএনপিরাজনীতিব্রিকস
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ