Skip to content
  বুধবার ২১ জানুয়ারি ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
  • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
  • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ
সাম্প্রতিক খবর
  খেলা  ক্যানসারজয়ী হলারের বিশ্ব ক্যানসার দিবসে গোল
খেলা

ক্যানসারজয়ী হলারের বিশ্ব ক্যানসার দিবসে গোল

রিফাত রহমানরিফাত রহমান—February 5, 20230
© বুন্দেসলীগ
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail
More stories

মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা

July 15, 2024

ক্যানসারজয়ী হলারের বিশ্ব ক্যানসার দিবসে গোল

February 5, 2023

জেনে নিন কাতার বিশ্বকাপে কোন দল কত টাকা পাচ্ছে

November 10, 2022

গতকাল ৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যানসার দিবস। বিশ্ব ক্যানসার দিবসেই ক্যানসারজয়ী স্ট্রাইকার সেবাস্তিয়েন হলার জার্মান বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটা করেছেন। যদিও ক্যানসার জয় করে গত জানুয়ারি সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের বিপক্ষে প্রীতি ম্যাচ এ বরুসিয়া ডর্টমুন্ডে হয়ে প্রথম খেলতে নামেন। মাত্র ৮ মিনিটে হেট্রিক করেন তিনি। এরপর লিগে তিন ম্যাচ খেলে একটি অ্যাসিস্ট করেছেন। আর কাল বিশ্ব ক্যানসার দিবসে ডর্টমুন্ডের হয়ে লিগে করেছেন প্রথম গোল।

২৮ বছর বয়সী হলারের বিশেষ দিনটি আরও রাঙিয়ে তুলেছেন ডর্টুমন্ড সতীর্থরা। ফ্রেইবুর্গের বিপক্ষে কাল ওই গোলের পর উদ্‌যাপনের মধ্যমণি হয়ে ওঠেন ‘মৃত্যুঞ্জয়ী’ ফরোয়ার্ড। এ সময় ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ডর্টমুন্ডও জিতেছে ৫-১ গোলে। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে হলারের দল। লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সমান ৩৭ পয়েন্ট তাদের। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুইয়ে আছে বায়ার্ন। মৌসুমের শুরু থেকে চমক দেখিয়ে চলা ইউনিয়ন বার্লিন ৩৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

বহুদিন মাঝারি ক্লাবের হয়ে খেলেন হলার। এর পর নাম লিখান ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্ট হ্যাম ক্লাবে। সেখানে তেমন সফলতা না পেয়ে ২০১৯ সালে আয়াক্সে গিয়েছিলেন। আয়াক্সের হয়ে গত মৌসুমে ৩৪ গোল করেছিলেন হলার। চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচে করেছেন ১১ গোল। সেখানে এক মৌসুম কাটিয়ে চলতি মাসে আর্লিং হালান্ডের জায়গা পূরণে ডর্টমুন্ডে নাম লেখান আইভরি কোস্টের এ স্ট্রাইকার। খেলতে নামার আগেই গত ১৮ জুলাই সুইজারল্যান্ডে অনুশীলনের পরই কিছুটা অস্বস্তি বোধ করেন হলার। এরপরই কিছু পরীক্ষা শেষে অণ্ডকোষে টিউমার ধরা পড়ে তার। অবশ্য হার মানেননি এই আফ্রিকান। অস্ত্রোপচার করে টিউমার অপসারণ ও কেমো নেবার পর নভেম্বরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

ম্যাচ শেষে বুন্দেসলিগার ওয়েবসাইটকে হলার বলেছেন, ‘যাঁরা আজ ক্যানসারের সঙ্গে লড়ছেন বা ভবিষ্যতে লড়বেন, এই গোলটা ছিল তাঁদের প্রতি আমার বার্তা।’ আগামী বুধবার রাতে জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বোখুমের মুখোমুখি হবে হলারের ডর্টমুন্ড।

খবরহলার
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

রিফাত রহমান

দ্বিতীয়বার প্রধান কোচের দায়িত্বে চন্ডিকা হাথুরুসিংহ
হবিগঞ্জে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি পেশ
Related posts
  • Related posts
  • More from author
খেলা

মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা

July 15, 20240
খেলা

কোপা থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবল ভক্তরা হতাশ

July 7, 20240
খেলা

মোরছালিনের গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

November 21, 20230
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক

January 14, 20260
জাতীয়

৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে

December 30, 20250
জাতীয়

প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ

November 11, 20250
জাতীয়

সিপিবির নবনির্বাচিত সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন

September 24, 20250
জাতীয়

জামাত বিএনপির কাছে ৩০ টি আসন চেয়েছিলো

September 23, 20250
বিনোদন

Nya Casinon Utan Svensk Licens Att Utforska Under 2026 Året

September 10, 20250
Load more

সম্প্রতি প্রকাশিত

  • প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক
  • ৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে
  • প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ
  • সিপিবির নবনির্বাচিত সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন
  • জামাত বিএনপির কাছে ৩০ টি আসন চেয়েছিলো

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিড১লিডসিপিবিবিএনপিকাতার বিশ্বকাপরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নবাম জোটছাত্রলীগচীনব্রিকসমেট্রোরেলমে দিবসনির্বাচনপ্রধানমন্ত্রীরাজনীতিমেসিসংসদ নির্বাচন
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ