Skip to content
  শনিবার ১৫ আগস্ট ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  খেলা  মোরছালিনের গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ
খেলা

মোরছালিনের গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—November 21, 20230
© ইন্টারনেট
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে মোরছালিনের গোলে লেবাননকে রুখে দিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রক্ষণ আর গোলরক্ষকের ভুলে ৬৭ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। ৫ মিনিট পরই (৭২ মিনিটে) লেবাননের বক্সের সামনে একটু ফাঁকায় বল পেয়ে দারুন এক গোল করেন মোরছালিন। ১-১ গোলে ড্র হয় এশিয়া অঞ্চল থেকে ‘আই’ গ্রুপের বাংলাদেশ বনাম লেবাননের এই ম্যাচ। অবশ্য প্রথম খেলায় গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ৭-০ গোলে হারে জামাল ভূঁইয়ারা।

প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। বিরতির পর ৬৭ মিনিটে নিজেদের বক্সে জটলার ভেতর থেকে গোল হজম করে বসে বাংলাদেশ। বক্সের ভেতর আসা ক্রসে শট নিতে ব্যর্থ হন লেবাননের দুই খেলোয়াড়। এরপর বাংলাদেশের ডিফেন্ডাররা এবং গোলকিপার মিলেও বল ‘ক্লিয়ার’ করতে পারেননি। অ্যাটাকিং মিডফিল্ডার মাজেদ ওসমান সহজ সুযোগ থেকে গোল করে লেবাননকে এগিয়ে দেন ।

ম্যাচে বাংলাদেশের জন্য সেরা মুহূর্তটা উপহার দেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার শেখ মোরছালিন। গোল খাবার ৫ মিনিট পরই (৭২ মিনিটে) লেবাননের বক্সের সামনে একটু ফাঁকায় বল পেয়ে যান মোরছালিন। একটু মুভ করে চারপাশটা দেখে সামনে ডিফেন্ডার থাকা স্বত্বেও লেবাননের জাল তাক করে শট নেন। বেশ জোরাল গতিতে বলটা লেবানন গোলকিপারকে ফাঁকি দিয়ে ঢুকে যায় জালে। শেষ পর্যন্ত মোরছালিনের গোলেই ড্র করে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ পয়েন্ট তুলে নিতে পেরেছে বাংলাদেশ।

সম্প্রতি
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

নাশকতা প্রতিহত করতে ডিএমপির নির্দেশনা
৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য ‘কাল’ হবে: বামজোট
Related posts
  • Related posts
  • More from author
খেলা

মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা

July 15, 20240
খেলা

কোপা থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবল ভক্তরা হতাশ

July 7, 20240
খেলা

ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইম আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস

November 6, 20230
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
কলাম

সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি

August 6, 20260
কলাম

শেখ হাসিনার যেই অপরাধের বিচার বুর্জোয়ারা কখনোই চাইবে না

August 6, 20260
অর্থনীতি

ব্যাংকের পুনরুদ্ধার অভিযান: কেন প্রয়োজন একজন ‘প্রধান রিকভারি ও রেজোলিউশন কর্মকর্তা’ (CRRO)

June 29, 20260
অর্থনীতি

অর্থঋণ আইনের ৪৬ ধারায় প্রধান নির্বাহী বিপদে

June 15, 20260
অর্থনীতি

টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

June 8, 20260
কলাম

বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন বাংলাদেশে কার্যকর নয়

June 6, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি
  • শেখ হাসিনার যেই অপরাধের বিচার বুর্জোয়ারা কখনোই চাইবে না
  • ব্যাংকের পুনরুদ্ধার অভিযান: কেন প্রয়োজন একজন ‘প্রধান রিকভারি ও রেজোলিউশন কর্মকর্তা’ (CRRO)
  • অর্থঋণ আইনের ৪৬ ধারায় প্রধান নির্বাহী বিপদে
  • টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিচীনইরান ইসরাইল যুদ্ধডোনাল্ড ট্রাম্পনির্বাচনকাতার বিশ্বকাপমেট্রোরেলব্রিকসবাম জোটরাজনীতিব্যাংকIran Israel conflictমে দিবসবিএনপিকমপ্লিট শাটডাউনে
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ