Skip to content
  শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  খেলা  সাকিবের নৈপুণ্যে শেষ ম্যাচে জয়ের দেখা পেলো বাংলাদেশ
খেলা

সাকিবের নৈপুণ্যে শেষ ম্যাচে জয়ের দেখা পেলো বাংলাদেশ

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—March 6, 20230
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৫০ রানে জয়ের দেখা পেলো বাংলাদেশ। প্রথমে  ব্যাটিং করে ২৪৬ রান তুলেছিল বাংলাদেশ। যেখানে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। পরে ইংল্যান্ড  ৪৩.১ ওভারে গুটিয়ে যায় ১৯৬ রানে। ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগেই দুই ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। বাংলাদেশ শেষ ওয়ানডে জেতায় সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ২৪৬ রানের জবাব দিতে নেমে প্রথম উইকেট জুটিতে ৫৪ রান তুলে ফেলেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। তারপরই ইংলিশদের চেপে ধরেন সাকিব আর ইবাদত। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। ইবাদত হোসেন ৯ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তাইজুল ১০ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে ১৭ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশকে টেনেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ধস ঠেকাতে শুরুতে রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পড়ে থাকতে চেয়েছেন মুশফিক। অনেকদিন যাবত অফ ফর্মে থাকা মুশফিক তারপর বাড়িয়েছেন রানের গতি। তৃতীয় উইকেটে মুশফিক-শান্তর জুটি ছিল ৯৮ রানের। কিন্তু নিজের ভুলে শান্ত রান আউট হয়ে ফিরলে আবারও বিপদে পরে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে সাকিবই কেবল ইংলিশদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পেরেছেন। বাংলাদেশ আড়াইশর কাছাকাছি গেলও সেই কারণেই। ইংল্যান্ডের হয়ে ৩৫ রানে তিন উইকেট নিয়েছেন জোফরা আর্চার। আদিল রশিদ ২১ রানে ও স্যাম কারান ৫১ রানে দুটি করে উইকেট নেন।

সম্প্রতিসাকিব
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

দূর্নীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিয়ে আজ বিদ্যুত খাত সংকটে : সিপিবি
ব্লাড প্রেশার এবং এটা কিভাবে নিয়ন্ত্রন করতে হবে?
Related posts
  • Related posts
  • More from author
খেলা

মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা

July 15, 20240
খেলা

কোপা থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবল ভক্তরা হতাশ

July 7, 20240
খেলা

মোরছালিনের গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

November 21, 20230
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
কলাম

সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি

August 6, 20260
কলাম

শেখ হাসিনার যেই অপরাধের বিচার বুর্জোয়ারা কখনোই চাইবে না

August 6, 20260
অর্থনীতি

ব্যাংকের পুনরুদ্ধার অভিযান: কেন প্রয়োজন একজন ‘প্রধান রিকভারি ও রেজোলিউশন কর্মকর্তা’ (CRRO)

June 29, 20260
অর্থনীতি

অর্থঋণ আইনের ৪৬ ধারায় প্রধান নির্বাহী বিপদে

June 15, 20260
অর্থনীতি

টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

June 8, 20260
কলাম

বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন বাংলাদেশে কার্যকর নয়

June 6, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • সনদের মোহে নিঃস্ব অভিভাবক: আমাদের শিক্ষা ব্যবস্থার এক করুণ ট্র্যাজেডি
  • শেখ হাসিনার যেই অপরাধের বিচার বুর্জোয়ারা কখনোই চাইবে না
  • ব্যাংকের পুনরুদ্ধার অভিযান: কেন প্রয়োজন একজন ‘প্রধান রিকভারি ও রেজোলিউশন কর্মকর্তা’ (CRRO)
  • অর্থঋণ আইনের ৪৬ ধারায় প্রধান নির্বাহী বিপদে
  • টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিচীনইরান ইসরাইল যুদ্ধডোনাল্ড ট্রাম্পনির্বাচনকাতার বিশ্বকাপমেট্রোরেলব্রিকসবাম জোটরাজনীতিব্যাংকIran Israel conflictমে দিবসবিএনপিকমপ্লিট শাটডাউনে
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ