Skip to content
  মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  আন্তর্জাতিক  ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
আন্তর্জাতিক

ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—March 13, 20260
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

ইরাকে একটি ব্রিটিশ ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন। ঘাঁটির প্রতিরক্ষার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা জানিয়েছেন, ব্রিটিশ বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও অন্যান্য ড্রোনগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বুধবার রাতে উত্তর ইরাকের এরবিলের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। ওই ঘাঁটি থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ইতালি।

প্রায় দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ বাহিনীর ওপর এটি তৃতীয় সফল হামলা। অজ্ঞাত সংখ্যক ‘ওয়ান-ওয়ে অ্যাটাক বোম্ব’ (আত্মঘাতী ড্রোন) ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আঘাত হানে, এতে তারা আহত হন। পারমানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখার সহকারী চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেন, ‘গত রাতে এরবিল ও বাগদাদ উভয় স্থানেই বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত সুসমন্বিত।’ তিনি বলেন, ‘এরবিলে আমাদের কর্মীরা রয়েছেন, যারা বর্তমানে ওই ঘাঁটির প্রতিরক্ষায় সাহায্য করছেন। গত রাতে তারা ক্যাম্পের দিকে আসা দুটি ড্রোন গুলি করে নামিয়েছেন। তবে বেশ কিছু ড্রোন ক্যাম্পে আঘাত হেনেছে।’

More stories

ভারতে এলো নাকে দেওয়ার কোভিড টিকা

January 27, 2023

কে এই কেয়ার স্টারমার

July 5, 2024

ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

March 13, 2026

মানুষের ‘ধন ও ক্ষমতার ক্ষুধার’ নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস

December 25, 2022

গত ১ মার্চও একই ঘাঁটিতে হামলা হয়েছিল, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান থেকে মাত্র ৪০০ মিটারের মধ্যে ব্রিটিশ কর্মীরা অবস্থান করছিলেন।এর একদিন পর সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ‘আরএএফ আক্রোতিরিতে’ একটি ড্রোন আঘাত হানে। সাইপ্রাস কর্তৃপক্ষের মতে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ‘সামান্য’।

ব্রিটিশ এমপি জেরেমি করবিন মিডল ইস্ট আইকে বলেছেন, ‘কিয়ার স্টারমার ব্রিটেনকে আরও একটি অবৈধ যুদ্ধের দিকে টেনে নিয়ে গেছেন। এটি করে তিনি আমাদের সবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন। সরকার যত তাড়াতাড়ি তার ভুলের গুরুত্ব উপলব্ধি করবে ততই মঙ্গল। তার অর্থ এই অবৈধ যুদ্ধে তার জড়িত থাকা বন্ধ করা ও ব্রিটিশ ঘাঁটিগুলোর বিদেশি ব্যবহার বা অনুমতি বাতিল করা।’

ইরানের ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে হামলার লক্ষ্যে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে। গত এক সপ্তাহে, দক্ষিণ ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে অসংখ্য মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান ইরানে হামলা চালানোর জন্য উড্ডয়ন করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনটি বোমারু বিমান একটি মার্কিন স্ট্রাইক মিশন থেকে ফিরে আরএএফ ফেয়ারফোর্ডে অবতরণ করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে হামলায় যোগ দেওয়ার জন্য বিরোধী রাজনীতিবিদদের আহ্বান প্রতিহত করেছেন, কিন্তু মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা করেননি। ইরাকের ওই ঘাঁটি থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ইতালি। ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তানে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর ইতালি সেখান থেকে সাময়িকভাবে তাদের সব সেনাসদস্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

ইতালীর মন্ত্রীরা জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে আগে থেকেই শুরু হওয়া সেনা প্রত্যাহারের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। বুধবারের ওই হামলায় কেউ হতাহত না হলেও, তার আগেই প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো ইতালীয় সংবাদ অনুষ্ঠান ‘টিজি১’ -কে বলেন, ‘সেনা প্রত্যাহারের পরিকল্পনা আগেই করা হয়েছিল।’

সূত্র: আলজাজিরা।

ড্রোন হামলাসম্প্রতি
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য ক্ষতিকর কিছু খাবার
Iran drone attack on British base in Iraq
Related posts
  • Related posts
  • More from author
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুইজন পিএইচডি শিক্ষার্থী খুন

April 25, 20260
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র

March 21, 20260
আন্তর্জাতিক

রাশিয়া ও চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে ইরান

March 15, 20260
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
International

Two Bangladeshi PhD students are murdered in US

April 25, 20260
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুইজন পিএইচডি শিক্ষার্থী খুন

April 25, 20260
জাতীয়

উচ্ছেদের বুলডোজার বনাম জীবিকার আর্তনাদ : পুনর্বাসন ও হকার আইনের দাবিতে সংগ্রামী হকার

April 21, 20260
অর্থনীতি

মার্জার নাকি ‘ইঁদুরের রুটি’—ব্যাংক রেজল্যুশনে কার স্বার্থ সুরক্ষিত?

April 2, 20260
জাতীয়

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা

April 2, 20260
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র

March 21, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • Two Bangladeshi PhD students are murdered in US
  • যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুইজন পিএইচডি শিক্ষার্থী খুন
  • উচ্ছেদের বুলডোজার বনাম জীবিকার আর্তনাদ : পুনর্বাসন ও হকার আইনের দাবিতে সংগ্রামী হকার
  • মার্জার নাকি ‘ইঁদুরের রুটি’—ব্যাংক রেজল্যুশনে কার স্বার্থ সুরক্ষিত?
  • আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিকাতার বিশ্বকাপব্যাংকরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নবাম জোটডোনাল্ড ট্রাম্পচীননির্বাচনমে দিবসমেট্রোরেলরাজনীতিIran Israel conflictইরান ইসরাইল যুদ্ধব্রিকসবিএনপি
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ