Skip to content
  বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
  • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
  • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ
সাম্প্রতিক খবর
  খেলা  আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানালেন অশ্রুসিক্ত তামিম ইকবাল
খেলা

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানালেন অশ্রুসিক্ত তামিম ইকবাল

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—July 6, 20230
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল আফগানদের বিরুদ্ধে ওয়ানডেতে হারের পর সাংবাদিকদের কে মধ্যরাতে একটি ক্ষুদে বার্তা পাঠান তামিম ইকবাল।  চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে জটলা বাড়ছিল ক্রিকেটপ্রেমীদের। সংবাদ সম্মেলনে তামিমের মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছিল না। কান্নার জন্য ঠিকমতো কথা বলতে পারছিলেন না তামিম। ধরে আসা গলায় তামিম জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

More stories

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানালেন অশ্রুসিক্ত তামিম ইকবাল

July 6, 2023

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক  বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি টাইগার এই ওপেনার। এরপর শঙ্কা জেগেছিল ওয়ানডে সিরিজে খেলা নিয়েও। নিয়মিত অনুশীলন চালিয়েও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তামিম। তবে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তামিম জানিয়ে দেন শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন তিনি। শেষমেশ খেলেছেনও।

তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা রাগান্বিত হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের একটি দৈনিককে তিনি বলছিলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না।

বিসিবি সভাপতির এমন মন্তব্যের পরপরই মূলত অবসরের ঘোষণাটা দিলেন তামিম। এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তামিম। এবারো অনেকটা হুট করেই বিদায়ের কথা জানালেন।

তামিম ইকবাল
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

সেন্ট্রাল হসপিটালের বিরুদ্ধে এবার অভিযোগ করলেন ডা. সংযুক্তা
রুপিতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় লেনদেন শুরু
Related posts
  • Related posts
  • More from author
খেলা

মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা

July 15, 20240
খেলা

কোপা থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবল ভক্তরা হতাশ

July 7, 20240
খেলা

মোরছালিনের গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

November 21, 20230
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
Uncategorized

What Makes Modern Online Casinos So Popular

January 30, 20260
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক

January 14, 20260
জাতীয়

৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে

December 30, 20250
জাতীয়

প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ

November 11, 20250
জাতীয়

সিপিবির নবনির্বাচিত সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন

September 24, 20250
জাতীয়

জামাত বিএনপির কাছে ৩০ টি আসন চেয়েছিলো

September 23, 20250
Load more

সম্প্রতি প্রকাশিত

  • What Makes Modern Online Casinos So Popular
  • প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক
  • ৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে
  • প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ
  • সিপিবির নবনির্বাচিত সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিড১লিডসিপিবিবিএনপিকাতার বিশ্বকাপরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নবাম জোটছাত্রলীগচীনব্রিকসমেট্রোরেলমে দিবসনির্বাচনপ্রধানমন্ত্রীরাজনীতিমেসিসংসদ নির্বাচন
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ