Skip to content
  বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
  • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
  • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ
সাম্প্রতিক খবর
  খেলা  কোপা থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবল ভক্তরা হতাশ
খেলা

কোপা থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবল ভক্তরা হতাশ

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—July 7, 20240
© এএফপি
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail
More stories

দ্বিতীয়বার প্রধান কোচের দায়িত্বে চন্ডিকা হাথুরুসিংহ

February 5, 2023

টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজের সর্বোচ্চ অবস্থানে লিটন

January 6, 2023

স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে এবারের ব্যালন ডি’ অর মেসির

October 18, 2023

সাকিবের নৈপুণ্যে শেষ ম্যাচে জয়ের দেখা পেলো বাংলাদেশ

March 6, 2023

উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে হেরে যায় ব্রাজিল। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিশ্বকাপের মতো এবারও পেনাল্টি শুটআউটে ব্রাজিল হারল ৪–২ গোলে। দুই বছর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে।
ব্রাজিলের এই পরাজয়ে সিনিয়র সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রিয়েল মাদ্রিদের চ্যাম্পিয়নস লীগ জয়ে বড় অবদান ছিলো ভিনিসুয়াস জুনিয়রের। লেফট উইং থেকে তার গতিময় রানিং, ড্রিবলিং ছিলো ভয় জাগানিয়া। উইং থেকে বক্সে পাস কিংবা ড্রিবলিং করে বক্সের ভেতরে ঢুকে গোল-তার খেলা সত্যিই মনোহরক ছিলো গত মৌসুমে। কিন্তু জাতীয় দলে তার সেই খেলা কী অনূদিত হয়? একই কথা রদ্রিগোর ক্ষেত্রেও। ভিনুর পাস ধরে যিনি লা লীগা কিংবা চ্যাম্পিয়নস লীগে গোল করেছেন সেই রদ্রিগোকে কোপায় খুঁজেই পাওয়া যায়নি। কেন?
ফুটবল আসলে টিম গেম। ইউরোপের চার সেরা লীগের, সেরা গোলদাতা তেভেজ, হিগুয়েন, আগুয়েরো, মিলিতোকে নিয়েও ২০১০ এর বিশ্বকাপে কোয়াটার থেকে বিদায় নিতে হয়েছিলো আর্জেন্টিনাকে। অথচ ২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনাকে দেখেন, মেসি-ডি মারিয়া ছাড়া বড় কোন ক্লাবের প্লেয়ার তাদের ছিলো না। আরো ২/১ জন দেখাতে পারবেন নামী ক্লাবের, তবে ততদিনে তারা বড় থেকে ছোট ক্লাবে চলে গেছে। তাহলে কিভাবে তারা কোপা, ফিনালসিমার পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পেরেছে? টিম বন্ডিং, প্লেয়ারদের মধ্যে দারুন কেমিস্ট্রি, জাতীয় দলের খেলার সময় ক্লাবের মহাতারকার ভাব সরিয়ে রাখা ছিলো তাদের জয়ের অন্যতম কারন।
ব্রাজিলের তারকাবহুল এই দলের খেলায় সেই টিম বন্ডিং ছিলো না। মিলিটাও ও এনদ্রিক রিয়েলে, মার্কিওনোস পিএসজিতে, রাফিনহা বার্সায়, গিমারেজ নিউক্যাসেলে ও দানিলো জুভেন্টাসে খেলেন। নামি দামি ক্লাবে খেলেন তারা, কিন্তু দল হিসেবে গড়ে উঠছে না ব্রাজিল। এর খেসারত বিশ্বকাপের পর কোপায়ও দিলো সেলেসাওরা।
নির্ধারিত সময়ের খেলায় উরুগুয়ের সাথে গোলশুন্য ড্র করে টাইব্রেকারে ৪-২ গোলে কোপার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ব্রাজিলের। পাচঁবারের বিশ্বকাপ জয়ীদের টিম বন্ডিং ও খেলার হাল এমন থাকলে হেক্সা জয়ের স্বপ্ন আরো দীর্ঘায়িত যে হবে, তা বলাই যায়।

ফুটবলসম্প্রতি
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

দুর্নীতিবাজ, ঋণখেলাপী, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মগবাজারে সিপিবির পথসভা
নতুন কর্মসূচি ঘোষণা করলো কোটা আন্দোলনকারীরা
Related posts
  • Related posts
  • More from author
খেলা

মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা

July 15, 20240
খেলা

মোরছালিনের গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

November 21, 20230
খেলা

ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইম আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস

November 6, 20230
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
Uncategorized

What Makes Modern Online Casinos So Popular

January 30, 20260
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক

January 14, 20260
জাতীয়

৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে

December 30, 20250
জাতীয়

প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ

November 11, 20250
জাতীয়

সিপিবির নবনির্বাচিত সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন

September 24, 20250
জাতীয়

জামাত বিএনপির কাছে ৩০ টি আসন চেয়েছিলো

September 23, 20250
Load more

সম্প্রতি প্রকাশিত

  • What Makes Modern Online Casinos So Popular
  • প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক
  • ৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে
  • প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ
  • সিপিবির নবনির্বাচিত সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিড১লিডসিপিবিবিএনপিকাতার বিশ্বকাপরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নবাম জোটছাত্রলীগচীনব্রিকসমেট্রোরেলমে দিবসনির্বাচনপ্রধানমন্ত্রীরাজনীতিমেসিসংসদ নির্বাচন
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ