Skip to content
  শনিবার ২১ মার্চ ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  খেলা  মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা
খেলা

মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা

আলমগীর স্বপনআলমগীর স্বপন—July 15, 20240
© ইন্টারনেট
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail
More stories

ক্যানসারজয়ী হলারের বিশ্ব ক্যানসার দিবসে গোল

February 5, 2023

মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা রাঙ্গিয়ে দিলো কোপা আমেরিকার শিরোপা

July 15, 2024

জেনে নিন কাতার বিশ্বকাপে কোন দল কত টাকা পাচ্ছে

November 10, 2022

ফুটবল যার জীবন, ফাইনাল ম্যাচে ইনজুরির কারনে মাঠ ছাড়তে হলে চোখ থেকে তার অঝোরে পানি ঝরবেই। বেঞ্চে বসে দুই হাত চেপেও সেই কান্না থামানো কঠিন ছিলো অল টাইম গ্রেট মেসির জন্য। মাঠে থেকে সেই কান্না অনুভব করে আরেকজন হয়তো দম ধরে খেলে গেছেন নিজের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। অতিরিক্ত সময়ে বদলী হিসেবে মাঠ ছাড়ার সময় ভেতরের জমে থাকা সেই কান্না থামিয়ে রাখতে পারেননি ডিমারিয়াও। যা সিক্ত করেছে কোটি কোটি ভক্তের চোখ, ফুটবল বোদ্ধাদেরও।

তবে তাদের সেই সময়ের কান্নায় শেষ পর্যন্ত সুখের উপলক্ষ্য এনেছে অতিরিক্ত সময়ের ১২ মিনিটে মার্টিনেজের গোল। লাউতারো কী দারুন গোল উপহার দিয়েছে ডিমারিয়া-মেসিকে। পুরো খেলায় এই মুভেই আলবিসেলেস্তোদের খেলার ছাপ দেখা গেছে। তা না হলে সারা ম্যাচেই আর্জেন্টিনার গতিহীন ও ব্যাকপাস নির্ভর খেলা খুবই বিরক্তিকর লেগেছে। এমনকি ফাইনালে মেসির খেলায়ও হতাশায় ছাপ ছিলো। ডিমারিয়ার কিছু মুভ মনোহরক হলেও শেষ ম্যাচে তার খেলায়ও আড়ষ্টতা দেখা গেছে। মিডফিল্ডে ডিপল-এনজো-ম্যাক অ্যালিস্টার প্রতিপক্ষের ডিবক্সে বল পাসের চেয়ে নিজেদের হাফে বল ঠেকানোতেই ব্যস্ত ছিলেন বেশি। ভুল পাসও হয়েছে। লেফট উইং এ ডি মারিয়াকে আনায় রাইট উইং থেকে ধারালো কোন আক্রমণই হয়নি। কারন রাইট উইংএ মন্তিয়েল বল রিসিভ ও আক্রমণ কোনটাতেই সফল ছিলেন না। মোট কথায় কোন দিকে দিয়ে আক্রমনে যাবে, বল কাকে পাস দিবে এই বুঝতে বুঝতে প্রথমার্ধ শেষ করে বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও খেলার প্রথম মিনিটে নিজেদের মধ্যে দেয়া নেয়া করে দারুন গোলের সুযোগ সৃষ্টি করেছিলো মেসি বাহিনী। কিন্তু আলভারেজ বল লক্ষ্যে রাখতে পারেননি। আবার ডি মারিয়ার ক্রসে মেসির গতিময় শট বাধা পেয়েছে আলভারেজের গায়ে লেগেই।

এই ম্যাচে বেটার টিম ছিলো কলম্বিয়া।রদ্রিগেজ, ডিয়াজ ও কর্দোভার চেষ্টা ছিলো, বার ঘেষে বলও গেছে। এমি মার্টিনেজ আরো একটি দারুন সেভ করেছে। তবে সব মিলিয়ে তাদের আক্রমণের ধারও যে ভয়াবহ ছিলো তা বলা যাবে না।

অবশ্য এই ম্যাচে মাঠে, মাঠের বাইরে অনেক কিছু বিরক্তিকর ছিলো। একটা আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত সময়ের ১ ঘন্টা ২২ মিনিট পর শুরু হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের স্টেডিয়ামের বাইরে যথাযথ নিরাপত্তা না থাকায় দর্শকদের অনেকে ফ্রিতে ঢোকার জন্য দেয়াল টপকালো। এতে বিশৃঙ্খলায় খেলা শুরু হতেই চলে গেলো ১ ঘন্টা ২২মিনিট। ভাবা যায়। এই ভাবনার মধ্যেই প্রথমার্ধের দশ মিনিট শেষে দ্বিতীয়ার্ধের খেলা দেখতে বসলাম। সময় শেষ, খেলা শুরু হয় না। দেখি পপস্টার শাকিরা আলোর ঝলকানির মাঝ থেকে উদয় হইলো। খেলা থামিয়ে রেখে এভাবে কেউ কনসার্ট আয়োজন করে, যতই শাকিরা নাচুক?

এতোসব ঘটনার পরও শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নরা পরপর তিনটি কাপ জিতে রেকর্ড গড়তে পেড়েছে। ১৬ বার কোপা জিতেও রেকর্ড গড়েছে আলবিসেলেস্তোরা। তবে এইসব রেকর্ড ফেকর্ডের তোয়াক্কা যারা করেন না সেই মেসি ও ডিমারিয়াদের শেষ বেলা এভাবে রাঙ্গিয়ে যাক, তা মনে হয় ফুটবলই চেয়েছে? আর এর দায় তো ফুটবলের আছেই।

কোপা আমেরিকাখবর
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

আলমগীর স্বপন

ডোনাল্ড ট্রাম্প কে হত্যার চেষ্টা
কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে ৫ জনের প্রাণহানি
Related posts
  • Related posts
  • More from author
খেলা

কোপা থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবল ভক্তরা হতাশ

July 7, 20240
খেলা

মোরছালিনের গোলে লেবাননের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

November 21, 20230
খেলা

ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইম আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস

November 6, 20230
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র

March 21, 20260
আন্তর্জাতিক

রাশিয়া ও চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে ইরান

March 15, 20260
International

Iran drone attack on British base in Iraq

March 13, 20260
আন্তর্জাতিক

ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

March 13, 20260
স্বাস্থ্য

হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য ক্ষতিকর কিছু খাবার

March 8, 20260
সারাদেশ

৭ মার্চের ভাষণ বাজানোয় তিনজন আটক

March 7, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র
  • রাশিয়া ও চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে ইরান
  • Iran drone attack on British base in Iraq
  • ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
  • হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য ক্ষতিকর কিছু খাবার

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিকাতার বিশ্বকাপডোনাল্ড ট্রাম্পব্রিকসরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নবাম জোটচীননির্বাচনমেট্রোরেলবিএনপিIran Israel conflictইরান ইসরাইল যুদ্ধরাজনীতিমে দিবসবামজোটে
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ