Skip to content
  সোমবার ৮ জুন ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  সারাদেশ  ৭ মার্চের ভাষণ বাজানোয় তিনজন আটক
সারাদেশ

৭ মার্চের ভাষণ বাজানোয় তিনজন আটক

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—March 7, 20260
© ইন্টারনেট
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্স ব্যবহার করে তারা ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বাক্সটিও জব্দ করে নেয়।

আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তাঁর সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।

More stories

৭ মার্চের ভাষণ বাজানোয় তিনজন আটক

March 7, 2026

নিখোঁজ বিএনপি নেতার বাসায় এবার জাতিসংঘ প্রতিনিধি দল

January 4, 2023

সিপিবি, হাতিরঝিল থানা শাখার উদ্যোগে বিজয় দিবস পালন

December 16, 2024

হাতিরঝিল অঞ্চলে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রদান

December 6, 2022

তাঁদের আটকের বিষয়ে শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। এটা তো নিষিদ্ধ, এ জন্য নিয়ে আসা হয়েছে।’

এ বিষয়ে কোনো অভিযোগ এসেছিল কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘অভিযোগ দিচ্ছে বলেই তো তারে নিয়ে আসা।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন আটক ওই শিক্ষার্থী। যখন ভাষণের বিখ্যাত অংশ ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ শোনা যাচ্ছিল, তখন কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। তাঁদের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ তাঁকে একটি অটোরিকশায় তুলে থানায় নিয়ে যায়।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা তার দুই সপ্তাহ পর ২৬ মার্চ এলেও তাঁর সেই ভাষণেই ছিল দিকনির্দেশনা।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঘটা করে ৭ মার্চ পালন করা হতো। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে নিষিদ্ধ।

সূত্র: প্রথম আলো

৭ মার্চসম্প্রতি
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

Donald Trump’s next target is Cuba
হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য ক্ষতিকর কিছু খাবার
Related posts
  • Related posts
  • More from author
সারাদেশ

শিশুমৃত্যুর বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

May 9, 20260
সারাদেশ

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি সোহেল সাধারণ সম্পাদক লূনা নূর নির্বাচিত

September 3, 20250
সারাদেশ

সাম্রাজ্যবাদ বিরোধী রোডমার্চের সমর্থনে হাতিরঝিল থানা শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

June 20, 20250
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
অর্থনীতি

টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

June 8, 20260
কলাম

বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন বাংলাদেশে কার্যকর নয়

June 6, 20260
কলাম

ফ্রাংফুট ঘরানা- মার্ক্সবাদ বিরোধী একটি প্লাটফর্ম

May 26, 20260
International

Why Cuba won’t be another Venezuela

May 25, 20260
আন্তর্জাতিক

কিউবা কেন আরেকটি ভেনিজুয়েলা হবে না

May 25, 20260
অর্থনীতি

ঋণ আদায়ে এখন সবচেয়ে বড় শক্তি: সঠিক ডকুমেন্টেশন

May 15, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা
  • বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন বাংলাদেশে কার্যকর নয়
  • ফ্রাংফুট ঘরানা- মার্ক্সবাদ বিরোধী একটি প্লাটফর্ম
  • Why Cuba won’t be another Venezuela
  • কিউবা কেন আরেকটি ভেনিজুয়েলা হবে না

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিনির্বাচনব্রিকসমে দিবসকাতার বিশ্বকাপবাম জোটIran Israel conflictইরান ইসরাইল যুদ্ধব্যাংকডোনাল্ড ট্রাম্পমেট্রোরেলচীনবিএনপিরাজনীতিকোটা আন্দোলন
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ