Skip to content
  বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
  • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
  • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ
সাম্প্রতিক খবর
  জাতীয়  শেখ হাসিনা সংসদ নেতা,মতিয়া উপনেতা
জাতীয়

শেখ হাসিনা সংসদ নেতা,মতিয়া উপনেতা

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—January 10, 20240
© ইন্টারনেট
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দল সংসদের নেতা ও উপনেতা বিষয়ে সিদ্ধান্ত নেন। শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন । উপনেতা নির্বাচিত হন বেগম মতিয়া চৌধুরী। সংসদ নেতা ও উপনেতার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। স্পিকারের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এবং তাতে সমর্থন দেন সংসদ সদস্য ইকবালুর রহিম। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বুধবার সকাল ১০টায় শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী ৬২ জন সংসদ সদস্য শপথ নেন। এরপর সোয়া ১২টার দিকে শপথ নেন জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির ১১জন  সংসদ সদস্য । গত ৭ জানুয়ারি ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে দ্বাদশ সংসদে একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে। নির্বাচনে আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি ১১ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ ২টি আসন, ক্ষমতাসীন দলের আশির্বাদপুষ্ট কল্যাণ পার্টি ১ আসনে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

লিডশেখ হাসিনা
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

নতুন সরকারের সাথে কাজ করতে চীন প্রস্তুত
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বন্টন সম্পন্ন
Related posts
  • Related posts
  • More from author
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক

January 14, 20260
জাতীয়

৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে

December 30, 20250
জাতীয়

প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ

November 11, 20250
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
Uncategorized

What Makes Modern Online Casinos So Popular

January 30, 20260
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক

January 14, 20260
জাতীয়

৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে

December 30, 20250
জাতীয়

প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ

November 11, 20250
জাতীয়

সিপিবির নবনির্বাচিত সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন

September 24, 20250
জাতীয়

জামাত বিএনপির কাছে ৩০ টি আসন চেয়েছিলো

September 23, 20250
Load more

সম্প্রতি প্রকাশিত

  • What Makes Modern Online Casinos So Popular
  • প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক
  • ৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে
  • প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ
  • সিপিবির নবনির্বাচিত সভাপতি চন্দন সাধারণ সম্পাদক রতন

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিড১লিডসিপিবিবিএনপিকাতার বিশ্বকাপরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নবাম জোটছাত্রলীগচীনব্রিকসমেট্রোরেলমে দিবসনির্বাচনপ্রধানমন্ত্রীরাজনীতিমেসিসংসদ নির্বাচন
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ