Skip to content
  বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  জাতীয়  আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা
জাতীয়

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—April 2, 20260
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মধুবাগ মাঠে বৃহস্পতিবার বিকেলে পথসভা আয়োজন করে। হাতিরঝিল থানার নেতা এবং জেলা কমিটির নেতা মোস্তান শের এর সভাপতিত্বে এবং শাখা সম্পাদক কাল্লোল বানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা উত্তর জেলা কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, জেলা কমিটির সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় নেতা লাকি আক্তার, জেলা কমিটির সম্পাদক মোতালেব হোসেন এবং জেলা কমিটির সম্পাদক শ্যামল বিশ্বাস।

বক্তারা বলেন দেশের স্বার্থ বিরোধী এই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে দেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতি হুমকির মুখে পড়বে। বাংলাদেশ আমেরিকা থেকে অধিক মূল্যে পণ্য কিনতে বাধ্য হবে, দেশীয় পণ্য সুরক্ষা প্রদানে বাধাগ্রস্থ হবে। দেশীয় শিল্প মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। বাংলাদেশ বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ হারাবে এবং বিভিন্ন দেশে পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। বক্তারা বলেন বাংলাদেশের বাণিজ্যনীতি এবং অর্থনীতি পরিচালিত হতে হবে জনগণের স্বার্থসংরক্ষন করে এবং জনগণের চাহিদা অনুযায়ী, আমেরিকার স্বার্থ বিবেচনা করে কখনো বাণিজ্যনীতি পরিচালিত হতে পারে না।

সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় যে সকল ব্যাক্তিবর্গ দেশের স্বার্থ বিরোধী এই চুক্তির সাথে যুক্ত ছিল তাদের কে যাতে বিচারের আওতায় আনা হয়। অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর শহরের আরো বেশ কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত করবে এবং স্বাক্ষর সংগ্রহ করবে। আগামী মাসে এই চুক্তি বাতিলের দাবিতে জেলা কমিটির উদ্যোগে সমাবেশের ও ঘোষণা দেয়া হয়।

সম্প্রতিসিপিবি
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র
মার্জার নাকি ‘ইঁদুরের রুটি’—ব্যাংক রেজল্যুশনে কার স্বার্থ সুরক্ষিত?
Related posts
  • Related posts
  • More from author
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক

January 14, 20260
জাতীয়

৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে

December 30, 20250
জাতীয়

প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ

November 11, 20250
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
অর্থনীতি

মার্জার নাকি ‘ইঁদুরের রুটি’—ব্যাংক রেজল্যুশনে কার স্বার্থ সুরক্ষিত?

April 2, 20260
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র

March 21, 20260
আন্তর্জাতিক

রাশিয়া ও চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে ইরান

March 15, 20260
International

Iran drone attack on British base in Iraq

March 13, 20260
আন্তর্জাতিক

ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

March 13, 20260
স্বাস্থ্য

হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য ক্ষতিকর কিছু খাবার

March 8, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • মার্জার নাকি ‘ইঁদুরের রুটি’—ব্যাংক রেজল্যুশনে কার স্বার্থ সুরক্ষিত?
  • আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র
  • রাশিয়া ও চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে ইরান
  • Iran drone attack on British base in Iraq

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিনির্বাচনকাতার বিশ্বকাপডোনাল্ড ট্রাম্পরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নবাম জোটচীনব্যাংকIran Israel conflictব্রিকসইরান ইসরাইল যুদ্ধরাজনীতিমেট্রোরেলবিএনপিমে দিবস
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ