Skip to content
  সোমবার ৮ জুন ২০২৬
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
সাম্প্রতিক খবর
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • সাহিত্য
    • কবিতা
সাম্প্রতিক খবর
  জাতীয়  প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১২ আসনের প্রার্থী কল্লোল বনিক

সাম্প্রতিক ডেস্কসাম্প্রতিক ডেস্ক—January 14, 20260
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-১২ আসনের সিবিপি মনোনীত প্রার্থী কল্লোল বনিক। আপিল শুনানির পঞ্চম দিনে কল্লোল বনিকের আপিল মঞ্জুর করে ইসি। বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা কারণ হিসিবে উল্লেখ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত নেতৃত্বের স্বাক্ষর নির্বাচন কমিশন আপডেট না করার কারণে বর্তমান নেতৃত্বের স্বাক্ষর তারা মনোনয়ন ফর্মে গ্রহণ করছে না। একই কারনে দেশের বিভিন্ন জায়গায় কমিউনিস্ট পার্টির আরো ২০ জনের মনোনয়ন বাছাই পর্বে বাতিল হয়ে যায়। গতকাল তাদের মধ্যে থেকে ৮ জন সিপিবি মনোনীত প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং আজকে কল্লোল বনিক সহ আরো ৩ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেলেন।

এই বিষয়ে কল্লোল বনিক বলেন, “নির্বাচন কমিশনের গাফলতির কারণে আমাদের মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বাতিল হয়ে গিয়েছিলো। কংগ্রেসের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবার পর পার্টির পক্ষ থেকে সকল কাগজ পত্র নির্বাচন কমিশনে পাঠানোর পরও আমাদের এই রূপ হয়রানির শিকার হতে হলো। এই বিষয়টা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা আমরা বোঝার চেষ্টা করছি। কমিশনের যে কোনো প্রকার কারসাজির প্রচেষ্টা জনগণের সামনে তুলে ধরার জন্য আমরা সদা সতর্ক দৃষ্টি রাখছি”। আপিলের শুনানি উপস্থাপন করেন আইনজীবী ও সিপিবি নেতা আনোয়ার হোসেন রেজা। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাফিজুর রহমান সোহেল। একই দিনে প্রার্থিতা ফিরে পান চট্টগ্রাম -৭ অহনে সিপিবির প্রার্থী প্রমোদ বরন বড়ুয়া, ঢাকা -৯ আসনের সিপিবির প্রার্থী মনিরুজ্জামান মিলন এবং ঢাকা -১৪ আসনে সিপিবির প্রার্থী রিয়াজ উদ্দিন।কল্লোল সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ও নিরাপদ দেশ গঠনের লক্ষ্যে কাস্তে মার্কা নিয়ে ঢাকা-১২ আসনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

কল্লোল বনিক
FacebookTwitterPinterestLinkedInTumblrRedditVKWhatsAppEmail

সাম্প্রতিক ডেস্ক

৫১টি রাজনৈতিক দলের ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে
তেলের দাম ১৫০ ডলার ছাড়াবার আশংকা
Related posts
  • Related posts
  • More from author
জাতীয়

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্থায়ী সমাধান দাবি করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ

May 2, 20260
জাতীয়

উচ্ছেদের বুলডোজার বনাম জীবিকার আর্তনাদ : পুনর্বাসন ও হকার আইনের দাবিতে সংগ্রামী হকার

April 21, 20260
জাতীয়

আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মধুবাগে সিপিবির পথসভা

April 2, 20260
Load more
Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Read also
অর্থনীতি

টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা

June 8, 20260
কলাম

বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন বাংলাদেশে কার্যকর নয়

June 6, 20260
কলাম

ফ্রাংফুট ঘরানা- মার্ক্সবাদ বিরোধী একটি প্লাটফর্ম

May 26, 20260
International

Why Cuba won’t be another Venezuela

May 25, 20260
আন্তর্জাতিক

কিউবা কেন আরেকটি ভেনিজুয়েলা হবে না

May 25, 20260
অর্থনীতি

ঋণ আদায়ে এখন সবচেয়ে বড় শক্তি: সঠিক ডকুমেন্টেশন

May 15, 20260
Load more

সম্প্রতি প্রকাশিত

  • টেকসই ব্যাংকিং ব্যবস্থায় আইন বিভাগের রূপান্তরমূলক ভূমিকা
  • বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন বাংলাদেশে কার্যকর নয়
  • ফ্রাংফুট ঘরানা- মার্ক্সবাদ বিরোধী একটি প্লাটফর্ম
  • Why Cuba won’t be another Venezuela
  • কিউবা কেন আরেকটি ভেনিজুয়েলা হবে না

    # বিষয়

    সম্প্রতিখবরমূললিডলিড১সিপিবিনির্বাচনব্রিকসমে দিবসকাতার বিশ্বকাপবাম জোটIran Israel conflictইরান ইসরাইল যুদ্ধব্যাংকডোনাল্ড ট্রাম্পমেট্রোরেলচীনবিএনপিরাজনীতিকোটা আন্দোলন
    স্বত্ব: © সাম্প্রতিক
    • সাম্প্রতিক
    • নীতিমালা
    • যোগাযোগ
    • সাবস্ক্রাইব ইউটিউব চেনেল
    • ডাউনলোড এন্ড্রয়েড অ্যাপ